রধানমন্ত্রীর বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ
ঢাকা, নভেম্বর ১৭ : শেয়ারবাজারে ২৫ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন বিনিয়োগকারীদের জন্য কিছু বিশেষ সুবিধা প্রদানের উদ্যোগ নিচ্ছে সরকার। বাজারে এ ধরনের বিনিয়োগকারীর সংখ্য ৬ লাখ ৩৭ হাজার ৫৫২ জন। এখন পর্যন্ত তা চূড়ান্ত না হলেও এসব বিনিয়োগকারীর মার্জিন ঋণের অতীত সুদ মওকুফ, আগামী এক বছর সুদমুক্ত মার্জিন ঋণ প্রদান এবং সরকারী কোম্পানির আইপিওতে বিশেষ কোটা প্রদান করা হতে পারে।
গত বুধবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকা বৈঠকে অতি ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য এসব সুবিধা প্রদান নিয়ে আলোচনা হয়েছে। এ সংক্রান্ত প্রস্তাবগুলো পর্যালোচনা করে আগামী রবিবার সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট ঘোষণা দেয়া হতে পারে।
জানা গেছে, বুধবারের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। এরমধ্যে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য প্রত্যক্ষ কোন সহায়তা দেয়া যায় কিনা সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে ২৫ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন এ ধরনের বিনিয়োগকারীদের জন্য প্রত্যক্ষ সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি ২৫ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত পুঁজির ৭৬ হাজার বিনিয়োগকারীর জন্যও কিছু করা যায় কিনা তা বিবেচনা করা হচ্ছে।
ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে নিতে করণীয় সম্পর্কে বেশ কিছু প্রস্তাব বিবেচনায় রয়েছে। এরমধ্যে বাজার ধসের শুরু থেকে এ পর্যন্ত নেয়া মার্জিন ঋণের সুদ সম্পূর্ণ মওকুফ করার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে।
এছাড়া এই বিনিয়োগকারীদের নেয়া ঋণকে আগামী এক বছরের জন্য সুদমুক্ত রাখার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি যেসব বিনিয়োগকারী মার্জিন ঋণ নেননি তাদের জন্য কী ধরনের সুবিধা দেয়া যায় সে বিষয়েও আলোচনা এসেছে। এরমধ্যে সরকারী প্রতিষ্ঠানের আইপিওতে এসব বিনিয়োগকারীকে বিশেষ সুবিধা প্রদানসহ আরও কিছু প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে।
বুধবার প্রধানমন্ত্রীর বৈঠক থেকে বেরিয়ে এসইসি সদস্য আরিফ খান বলেন, বাজারে স্থিতিশীলতা ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে নিতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। দু’-একদিনের মধ্যেই এ বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা দেয়া হবে।
শেয়ার নিউজ ২৪/এন/আর আহমেদ/১৮৫০ ঘ.