ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ২০১১ সালের ৩১ ডিসেম্বর সময়কাল পর্যন্ত ৪০ শতাংশ নগদ লভ্যাংশ (প্রতি দশ টাকার শেয়ারের বিপরীতে চার টাকা) ঘোষণা করেছে। আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত খবরে বলা হয়, প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা আগামী সাত জুন সকাল সাড়ে ১১টায় বেইলি রোডের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট আগামী ১৬ এপ্রিল। প্রতিষ্ঠানটি আরো জানিয়েছে, গত বছরের ৩১ ডিসেম্বর সময়কাল পর্যন্ত প্রতিষ্ঠানটির কর পরবর্তী মোট লভ্যাংশ ১৯ কোটি ৬০ লাখ টাকা, শেয়ারপ্রতি আয় ৫.২২ টাকা এবং প্রতি শেয়ারে প্রকৃত সম্পদের মূল্য ২৩.২৩ টাকা।