সোমবার, ৯ এপ্রিল, ২০১২

পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বোর্ডসভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারের তালিকাভুক্ত পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ সভার সময় নির্ধারণ করেছে।  সভা আগামী ১৭ এপ্রিল বিকেল ৩টায় অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সভায় সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ’র ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।