দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে মাত্র ৭ বেড়ে ৫১০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। প্রথম ছয় মিনিটেই সূচক ৫৫ পয়েন্ট বাড়ে। আধা ঘণ্টায় সূচক বাড়ে ৭৬ পয়েন্ট। তবে এরপর সূচক বাড়ার হার কমতে কমতে এসে ৭ পয়েন্টে ঠেকে।
লেনদেন হওয়া ২৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ৯১টির, কমেছে ১৫৪টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। মোট ৬৭৯ কোটি টাকার লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো তিতাস গ্যাস, যমুনা অয়েল, গ্রামীণফোন, লাফার্জ সুরমা সিমেন্ট, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস লি., ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, এমজেএল বাংলাদেশ, মেঘনা পেট্রোলিয়াম ও বিএসআরএম স্টিল।
রবিবার, ৮ এপ্রিল, ২০১২
কমেছে শতাধিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম
Posted by Ultra News Update on ১০:৩৭ AM