ঢাকা স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত সিমেন্ট খাতের হেডিলবার্গ সিমেন্টের ৪৫ শতাংশ নগদ লভাংশ ঘোষণা করেছে। আজ বুধবার কোম্পানিটির বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য এ লভাংশ ঘোষণা করে বলে জানা গেছে। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ এপ্রিল। আগামী ১৪ মে এজিএম সকাল সাড়ে ১০টায় কাঁচপুর ফ্যাক্টরি প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৩.৩৭ টাকা।