সোমবার, ৯ এপ্রিল, ২০১২

রিটের পরও ডিএসইর লেনদেন স্বাভাবিক

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার পুঁজিবাজারে স্বাভাবিক লেনদেন হয়েছে। আদালতে রিট করার পরও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)র লেনদেন স্বাভাবিক ছিল।

গতকাল রোববার পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর উদ্যোক্তা/ পরিচালকদের এককভাবে কমপক্ষে শতকরা ২ভাগ শেয়ার ধারণের বিষয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) জারি করা প্রজ্ঞাপনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না বলে একজন পরিচালক আদালতে রিট করেন।
আজ সোমবার ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬৮৮ কোটি টাকা যেখানে গতকাল রোববার মোট লেনদেন হয় ৬৭৯ কোটি টাকা।
সোমবার ডিএসইর সাধারণ মূল্যসূচক কমে ৭.৭২ পয়েন্ট। কমে দাঁড়ায় ৫০৯৯ পয়েন্টে। এদিন ডিএসইতে মোট ২৫৬টি শেয়ারের লেনদেন হয়। যার মধ্যে দাম বাড়ে ৮৩টির, দাম কমে ১৬২টির এবং অপরিবর্তিত থাকে ১১টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম।
ডিএসইতে এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো-তিতাস গ্যাস, যমুনা ওয়েল, জিএপি ফিন্যান্স, গ্রামীণফোন, এমআই সিমেন্ট, ডেসকো, বেক্সিমকো, লাফার্জ সুমরা সিমেন্ট, মেঘনা পেট্রোলিয়াম ও এমজেএলবিডি।