পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেডের ৩৯ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বুধবার অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় বল রুম, সোনারগাঁও হোটেল, ঢাকায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ কর্তৃক যে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে তা সহ বিভিন্ন এজেন্ডা শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে পাস হয়। এছাড়া প্রতিষ্ঠানটির সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন শেয়ারহোল্ডারদের সামনে তুলে ধরা হয়।
কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ গোলাম মাঈনুদ্দীনের সভাপতিত্বে সভা শুরু হয়। এতে পরিচালকম-লীর মধ্যে কামরুল হাসান, কেএইচ মাসুদ সিদ্দিকী, সৈয়দ মানজুরুল ইসলাম, ফাইকুজ্জামান, শেহজাদ মুনীম. অ্যান্থনি ইয়াং, জাকির ইবনে হাই ও কোম্পানির সেক্রেটারি মো. আজিজুর রহমান উপস্থিত ছিলেন।

সভায় অত্যন্ত মনোরম পরিবেশে এজিএম-এর আয়োজন করায় বিভিন্ন শেয়ারহোল্ডারদের পক্ষ থেকে কোম্পানির নতুন সেক্রেটারি মো. আজিজুর রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।