সোমবার, ৯ এপ্রিল, ২০১২

প্রগতি ইন্সুরেন্সের ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি প্রগতি জেনারেল ইন্সুরেন্স কোম্পানি ২৫ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।  এর মধ্যে ১০ শতাংশ স্টক ও ১৫ শতাংশ নগদ লভ্যাংশ । অর্থাৎ বিনিয়োগকারীরা ১০০টি শেয়ারের বিপরীতে ১০টি শেয়ার ও ১০ টাকা অভিহিত মূল্যের বিপরীতে ১.৫ টাকা পাবে।

প্রগতি ইন্সুরেন্স কোম্পানির আজকের বোর্ড সভায় ( সোমবার )এ  সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে কোম্পানি সূত্র জানিয়েছে।

কোম্পানিটি এর আগের বছর ৫ শতাংশ স্টক ও ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। কোম্পানিটির আজকের সর্বশেষ বাজার দর ৯৬ টাকা।  কোম্পানির মোট শেয়ারের ৫০ শতাংশ পরিচালক ও ও ৫০ শতাংশ  বিনিয়োগকারীদের কাছে রয়েছে। কোম্পানিটি ১৯৯৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।