ওভার দ্যা কাউন্টার (ওটিসি) মার্কেটের পদ্মা সিমেন্ট লিমিটেডকে আগামী ২২ এপ্রিল সকাল সাড়ে ১০টায় এসইসি’র কার্যালয়ে শুনানিতে তলব করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। সিকিউরিটিজ আইন লঙ্ঘন করার দায়ে গত রোববার বিকেলে এই শুনানি সম্পর্কিত নির্দেশনা জারি করা হয়েছে
আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থতার করণে পদ্মা সিমেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, সকল পরিচালক ও সচিবকে আগামী ২২ এপ্রিল এসইসি’র কার্যালয়ে লিখিত ব্যাখ্যাসহ শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর ২০১১ সালের সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পদ্মা সিমেন্ট কোম্পানি দাখিলে ব্যর্থ হয়েছে। কিন্তু এসইসি’র আইন অনুযায়ী ৩০ সেপ্টেম্বর ২০১১ সালের সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন দাখিলের সময়সীমা ছিলো ১৪ ফেব্রুয়ারি ২০১২ পর্যন্ত।
সোমবার, ৯ এপ্রিল, ২০১২
পদ্মা সিমেন্টকে শুনানিতে তলব
Posted by Ultra News Update on ৯:২২ AM