সোমবার, ৯ এপ্রিল, ২০১২

আনোয়ারুল কবীরের স্ত্রীর বিরুদ্ধে তদন্তের সময়সীমা বাড়ছে

আনোয়ারুল কবীর ভূঁইয়ার স্ত্রীর রোকসানা আখতারের বিরুদ্ধে তদন্তের সময়সীমা বাড়ানো হচ্ছে। নির্ধারিত সময়ে তদন্ত সম্পন্ন না হওয়ায় কমিটির আবেদন পরিপ্রেক্ষিতে এ সময় বাড়ানো হবে বলে সূত্র জানিয়েছে।

এর আগে গত ৮ মার্চ এসইসির নির্বাহি পরিচালক আনোয়ারুল কবীর ভুঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর তাঁর স্ত্রীর শেয়ার ব্যবসায় লোন সংক্রান্ত অনিয়মের বিরুদ্ধে তদন্ত করতে একটি কমিটি করা হয়। এ কমিটি নির্ধারিত সময় ইতোমধ্যে শেষ হয়েছে।
জানা গেছে, গত বছরের জানুয়ারিতে পুঁজিবাজারে ধসের পর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে রোকসানা আখতারের বিরুদ্ধে অভিযোগ উঠে। এ প্রেক্ষিতে আনোয়ারুল কবীর ভূঁইয়ার স্ত্রীকে নির্ধারিত সীমার অতিরিক্ত মার্জিন ঋণ প্রদান করার অভিযোগ খতিয়ে দেখতে ১৯ মার্চ এনবিএল সিকিউরিটিজ ও রোকসানা আখতারের বিরুদ্ধে ২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন, এসইসির পরিচালক শেখ মাহবুব-উর-রহমান এবং উপ পরিচালক ওহিদুল ইসলাম।

আখতারের বিও হিসাব পুন:তদন্তের সিদ্ধান্ত নেয়। তদন্ত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা প্রদান করা হয় এ ২ কর্মকর্তাকে এনবিএল সিকিউরিটিজ হাউজে রোকসানা আখতারের বিও হিসাব নম্বর-(১২০৩৯৮০০২৩৫১৮৭৭০) খতিয়ে দেখতে নির্দেশনা দেয়া হয়েছে। এ আদেশ জারির আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিবেদন কমিশনের নিকট দাখিল করতে দিতে বলা হয়েছে। যা ইতোমধ্যে শেষ হয়ে গেছে।

প্রসঙ্গত, এসইসি/প্রশাসন/৫৩.০০/২০০১-২০০২-২২১২, তারিখ ১১ এপ্রিল ২০১০ অনুযায়ী কমিশনের কোনো কর্মকর্তা বা কর্মচারী নিজ বা তার স্বামী/স্ত্রী, পিতা/মাতা, ছেলে/ মেয়ে ও পোষ্যদের নামে প্রাইমারী অথবা সেকেন্ডারি মার্কেটে সিকিউরিটিজ লেনদেন বা লেনদেনে কোনো প্রকার সম্পৃক্ত থাকতে পারবে না বলে প্রজ্ঞাপনটি জারি করেন আনোয়ারুল কবির ভূইয়া। আনোয়ারুল কবিরের স্বাক্ষরেই ওই প্রজ্ঞাপনটি ইস্যু করা হয়। কিন্তু পুঁজিবাজার তদন্ত প্রতিবেদনে সেই কবিরের স্ত্রী রোখসানা আখতারের নামে ৪টি বিও হিসাব থাকার প্রমাণ পাওয়া যায়।