ঢাকা স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত ইসলামী ব্যাংকের অধীন আইবিবিএল মুদারাবা পারপাচ্যুয়াল বন্ডের ১৩.২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১১ সালের আর্থিক বিবরণী পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য এ লভাংশ ঘোষণা করে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ এপ্রিল। বন্ডটি ইসলামী ব্যাংকের অধীনে প্রতিষ্ঠিত হওয়ায় ইসলামী ব্যাংকের বার্ষিক সাধারণ সভার (যা ১৫ মে অনুষ্ঠিত হবে) পর ৩০ কার্যদিবসের মধ্যে বরাদ্দ শেষ করা হবে। করপোরেট ঘোষণার কারণে আজ রোববার এ ব-ের ইউনিটের কোনো মূল্যসীমা থাকবে না।