পুঁজিবাজারের তালিকাভুক্ত পূবালী ব্যাংকের উদ্যোক্তা পরিচালক মূসা আহমেদ নিজ কোম্পানির শেয়ার উপহার গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ওয়েবসাইট সূত্রে আারো জানা গেছে , পূবালী ব্যাংকের উদ্যোক্তা পরিচলক মূসা আহমেদ তার বোন ফারজানা জাহান আহমেদের কাছ থেকে নিজ কোম্পানির ১৩ লাখ ৪১ হাজার ৫২২টি শেয়ার উপহার হিসেবে গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে তার কাছে ৫১ লাখ ৩৮ হাজার ৮৬টি শেয়ার রয়েছে।নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ঘোষিত নির্দেশনা অনুযায়ী আগামী ২১ মে তারিখের মধ্যে তিনি এ শেয়ার গ্রহণ সম্পন্ন করবেন।