সপ্তাহের দ্বিতীয় দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক কিছুটা কমেছে। একই সঙ্গে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে।
সংশ্লিষ্টরা জানান, পরিচালকদের শেয়ার ধারণ সম্পর্কিত সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রজ্ঞাপন নিয়ে হাইকোর্টের রুলের পরদিন ডিএসইতে দরপতন হয়েছে। গতকাল ডিএসইতে মোট ২৫৬টি কোমপানির ১১ কোটি ৪২ লাখ ৭৩ হাজার ৭৮টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৬৮৮ কোটি ৮৫ লাখ ৪৮ হাজার ৯৬৪ টাকা। যা আগের দিনের চেয়ে ৯ কোটি ৪ লাখ টাকা বেশি। ডিএসইর সাধারণ মূল্য সূচক আগের দিনের চেয়ে ৭ দশমিক ৭৩ পয়েন্ট কমে ৫ হাজার ৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে ডিএসই-২০ মূল্য সূচক আগের দিনের চেয়ে ৫ দশমিক ২৫ পয়েন্ট কমে ৩ হাজার ৭৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত ২৫৬টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৮৩ টির কমেছে ১১৬২ টির এবং অপরিবর্তিত রয়েছে ১১ টি কোম্পানির শেয়ারের।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মোট ১৮৬ টি কোমপানির ১ কোটি ২৯ লাখ ৯৯ হাজার ২৬৫ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৬৭ কোটি ৮৫ লাখ ২৩ হাজার ৫৬৬ দশমিক ১০ টাকা। যা আগের দিনের চেয়ে ১১ কোটি ০১ লাখ ৯০ হাজার ৭০৭ দশমিক ৪৫ টাকা বেশি। সিএসইতে সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ২৬ দশমিক ৫৬ পয়েন্ট কমে ১৪ হাজার ৮৬৫ দশমিক ৬২ পয়েন্টে দাঁড়িয়েছে।
সোমবার, ৯ এপ্রিল, ২০১২
দুই বাজারেই সূচক কমেছে
Posted by Ultra News Update on ৮:১৪ PM