আগামীকাল মঙ্গলবার শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির লেনদেন স্থগিত থাকবে। কোম্পানিগুলো হলো- বীমা খাতের সেন্ট্রাল ইন্স্যুরেন্স, চামড়া খাতের এপেক্স এডেলকি ফুটওয়্যার এবং বিদ্যুৎ ও জ্বালানী খাতের খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড। রেকর্ড ডেটের কারণে লেনদেন স্থগিত থাকবে বলে আজ সোমবার ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা গেছে।