আজ শেয়ারবাজারের তালিকাভুক্ত তিন কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি তিনটি হচ্ছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স ও সাফকো স্পিনিং।
তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স: ইন্স্যুরেন্স খাতের তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ১৭ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। ৩১ ডিসেম্বর ২০১১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ এ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আজ কোম্পানির বোর্ড মিটিংএ এ সিদ্ধান্ত গৃহীত হয়।
কোম্পানিটি এর আগের অর্থবছরে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড প্রদান করে। ওই সময় কোম্পানির শেয়ার প্রতি আয় হয় ৩.৪৫ টাকা।
রিপাবলিক ইন্স্যুরেন্স : বীমা খাতের রিপাবলিক ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক ও ৫ টাকা প্রিমিয়ামে একটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ঘোষণা করেছে। এসইসি’র অনুমতিক্রমে রাইট শেয়ার প্রদান করা হবে। আজ কোম্পানির বোর্ড সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ি কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১.৭৩ টাকা ও শেয়ার প্রতি সম্পদ হয়েছে ১৩.৬১ টাকা। কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে আগামী ৩১ মে ও রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ মে।
কোম্পানিটি এর আগের অর্থবছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড প্রদান করে। ওই সময় কোম্পানির শেয়ার প্রতি আয় হয় ১.৬৯৫ টাকা।
সাফকো স্পিনিং: টেক্সটাইল খাতের সাফকো স্পিনিংয়ের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ কোম্পানির বোর্ড সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ি কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১.০৫ টাকা ও শেয়ার প্রতি সম্পদ হয়েছে ৫.৩৮ টাকা। কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে আগামী ২০ মে ও রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ এপ্রিল।
কোম্পানিটি এর আগের অর্থবছরে শেয়ারহোল্ডারদের ১৬ শতাংশ স্টক ডিভিডেন্ড প্রদান করে। ওই সময় কোম্পানির শেয়ার প্রতি আয় হয় ঋণাত্মক ০.৬০ টাকা।
রবিবার, ১৫ এপ্রিল, ২০১২
তাকাফুল, রিপাবলিক ও সাফকোর ডিভিডেন্ড ঘোষণা
Posted by Ultra News Update on ৭:২৪ PM