ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নতুন তালিকাভুক্ত কোম্পানি জিএসপি ফাইন্যান্সের লেনদেন শুরু হয় সোমবার। এদিন প্রথম দিনেই দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে প্রতিষ্ঠানটি। দিন শেষে এর দর হয় ৫২ টাকা ৩০ পয়সা। দিনভর এ কোম্পানির শেয়ার দর ৪০ টাকা ১০ পয়সা থেকে ৫৩ টাকা ৪০ পয়সা পর্যন্ত ওঠানামা করে। এদিন এর ৬১ লাখ ৩৫ হাজার ৫০০ শেয়ারের লেনদেন হয় ১১ হাজার ২৫১ বারে। প্রতিষ্ঠানটি আইপিওর মাধ্যমে বাজার থেকে ২ কোটি শেয়ার ছেড়ে ৫০ কোটি টাকা সংগ্রহ করেছে। ১০ টাকার অভিহিত মূল্যের সঙ্গে ১৫ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের দর নির্ধারণ করা হয়েছে ২৫ টাকা। প্রতিষ্ঠানটির ৫০০টি শেয়ারে একটি মার্কেট লট। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং আইপিও পূর্ববতী পরিশোধিত মূলধন ছিল ২৭ কোটি ৬৪ লাখ ৬০ হাজার টাকা। অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৫ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৫ টাকা ৬১ পয়সা। প্রতিষ্ঠানটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
সোমবার, ৯ এপ্রিল, ২০১২
লেনদেনের প্রথমদিনেই দর বৃদ্ধির শীর্ষে জিএসপি ফাইন্যান্স
Posted by Ultra News Update on ৮:০৩ PM