চারটি সিকিউরিটিজ হাউস পরিদর্শনে যাচ্ছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) গঠিত টিম। গত বৃহষ্পতিবার এ লক্ষ্যে আট সদস্যের চারটিটি টিম গঠন করেছে কমিশন।
স্টক ডিলার ও স্টক ব্রোকার এবং ডিপোজিটরী প্রবিধানমালা অমান্য করায় এসইসি হাউস পরিদর্শনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। হাউসগুলো হলো- এসআর ক্যাপিটাল লিমিটেড, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেড, এমটিবি সিকিউরিটিজ লিমিটেড এবং সিলনেট সিকিউরিটিজ লিমিটেড।

রবিবার ও সোমবার (১৫ও ১৬ এপ্রিল) এসআর কাপিটাল লিমিটেড পরিদর্শন করছে এসইসির উপপরিচালক মো: হোসেন খান ও মো; সেলিম কবির।
আগামী ২২ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ব্যাংক এশিয়া পরিদর্শন করবে এসইসির পরিচালক মো: জাহাঙ্গীর আলম ও প্রদীপ কুমার বসাক।
এমটিবি সিকিউরিটিজ হাউস পরিদর্শন করা হবে ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত। এ হাউস পরিদর্শন করবে এসইসির পরিচালক মো: সাইফুল আজম ও মো: আবু হেনা।
সিলনেট সিকিউরিটিজ হাউসে পরিদর্শনে যাবে এসইসির উপপরিচালক মো: ইউসুফ ভুইয়া ও ওহিদুল ইসলাম। এ হাউস পরিদর্শন করা হবে ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত।