সোমবার, ৯ এপ্রিল, ২০১২

নর্দার্ণ জেনারেল ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের তালিকাভুক্ত বীমা খাতের নর্দার্ণ জেনারেল ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছে। ২০১১ সালের সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ এ লভ্যাংশ ঘোষণা করেছে।

আজ কোম্পানির বোর্ড সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

কোম্পানিটি এর আগের বছর শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ বোনাস শেয়ার প্রদান করে।