ঢাকা স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত বীমা খাতের রিপাবলিক ইন্স্যুরেন্সের ১০ শতাংশ স্টক ও ৫ টাকা প্রিমিয়ামে একটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ঘোষণা করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদেও জন্য এ রাইট শেয়ার ও লভাংশ ঘোষণা করেছে। এসইসি’র অনুমতিক্রমে রাইট শেয়ার প্রদান করা হবে। আজ রোববার কোম্পানির বোর্ড সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ি কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১.৭৩ টাকা ও শেয়ার প্রতি সম্পদ হয়েছে ১৩.৬১ টাকা। কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে আগামী ৩১ মে ও রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ মে।