পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচটি প্রতিষ্ঠানের ছয় জন পরিচালক শেয়ারবাজার থেকে ৫১ লাখ ৯০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। যা আজকের সর্বশেষ দর অনুযায়ী এ সকল শেয়ারের মূল্য দাঁড়ায় ১৫ কোটি ৫১ লাখ ২৫ হাজার টাকা।
এর মধ্যে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের দুই পরিচালক আলহাজ্ব মো: হারুন-অর-রশিদ এ প্রতিষ্ঠানের ৭ লাখ ৫০ হাজার শেয়ার ও আলহাজ্ব আব্দুল মালেক মোল্লা ৫ লাখ শেয়ার ক্রয় করবেন। যার বাজার দর দাঁড়ায় ৪ কোটি ১৫ লাখ, শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক খন্দকার সাকিব আহমেদ এ প্রতিষ্ঠানের ১ কোটি ৬০ লাখ ৫০ হাজার টাকার মোট ৫ লাখ শেয়ার, স্টান্ডার্ড ব্যাংকের পরিচালক অশোক কুমার শাহ এ প্রতিষ্ঠানের ৫ লাখ ৯০ হাজার শেয়ার যার বাজার দর দাঁড়ায় ১ কোটি ৫৩ লাখ ৪০ হাজার টাকা, ঢাকা ব্যাংকের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ আলী সিকদার এ প্রতিষ্ঠানের ১৪ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। যার আজকের বাজার দর দাঁড়ায় ৫ কোটি ৩ লাখ ১৫ হাজার টাক এবং এনসিসি ব্যাংকের পরিচালক এস এম আবু মহসিন ৩ কোটি ১৯ লাখ ২০ হাজার টাকার এ প্রতিষ্ঠানের মোট ১৪ লাখ শেয়ার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে জানা গেছে।
রবিবার, ৮ এপ্রিল, ২০১২
ছয় পরিচালকের সাড়ে ১৫ কোটি টাকার শেয়ার ক্রয়ের ঘোষণা
Posted by Ultra News Update on ১০:৪৩ AM