শেয়ারবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের পিপলস লিজিং শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছে। ৩১ ডিসেম্বর ২০১১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ এ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আজ কোম্পানিটির বোর্ড মিটিংএ এসিদ্ধান্ত গৃহীত হয়।
কোম্পানির দেয়া তথ্য মতে, ২০১১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ি কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২.৭৬ টাকা ও শেয়ার প্রতি সম্পদ হয়েছে ২০.৪৪ টাকা।
কোম্পানিটি এর আগের অর্থবছরে শেয়ারহোল্ডারদের ৭৫ শতাংশ স্টক ডিভিডেন্ড প্রদান করে। ওই সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয় ৯.৪৭ টাকা।
‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটি ২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর ১৯০৬২৭৩৩০টি শেয়ারের মধ্যে ৫৩.৬২ শতাংশ পরিচালকদের কাছে, ৩৯.২৬ শতাংশ জনগনের কাছে আর বাকি ৭.১২ শতাংশ বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
বুধবার, ১১ এপ্রিল, ২০১২
পিপলস লিজিং এর ডিভিডেন্ড ঘোষণা
Posted by Ultra News Update on ১০:৫৮ AM