দুটি কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্তর অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) পরিচালনা পর্ষদ। কোম্পানি দুটি হচ্ছে- পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স এবং জিএসপি ইস্পাত। আজ রোববার ডিএসইর বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানির পক্ষ থেকে শেয়ার বিনিয়োগকারীদের বিও একাউন্টে ক্রেডিট করে দেওয়ার পর ডিএসই পরবর্তীতে লেনদেনের তারিখ ঘোষণা করবে বলে জানা গেছে।
