আগামী মঙ্গলবার ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য গঠিত বিশেষ স্কিম কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০ টায় ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) বোর্ড রুমে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে আজ রোববার জানা গেছে।
পুঁজিবাজারে নতুন কোম্পানি তালিকাভূক্ত হওয়ার ক্ষেত্রে আইপিওতে ক্ষতিগ্রস্তদের কোটা র্নিধারণের জন্য ব্রোকারেজ হাউজগুলো থেকে পুনরায় বিনিয়োগকারীদের তথ্য জমা দেওয়ার সময় শেষ হচ্ছে সোমবার। এরইমধ্যে অধিকাংশ ব্রোকারেজ হাউজ তাদের তথ্য জমা দিয়েছে বলে জানা গেছে।
রবিবার, ১৫ এপ্রিল, ২০১২
মঙ্গলবার স্কিম কমিটির বৈঠক
Posted by Ultra News Update on ৭:২৯ PM