সোমবার, ৯ এপ্রিল, ২০১২

৩৬টি ইন্সুরেন্স কোম্পানীর ১৭৭ উদ্যোক্তার শেয়ার এখনো দুই শতাংশের নীচে

সর্বশেষ তথ্য অনুযায়ী পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৬টি ইন্সুরেন্স কোম্পানীর ১৭৭ উদ্যোক্তা পরিচালকের শেয়ার এখনো দুই শতাংশের নীচে রয়েছে। ইন্সুরেন্স কোম্পানীগুলির পরিচালক থাকার জন্য এই ১৭৭ উদ্যোক্তা পরিচালকের মোট শেয়ার প্রয়োজন ৯ কোটি ৩ লাখ ৩৮ হাজার ৩৩৩। তাদের বর্তমানে শেয়ার আছে ৪ কোটি ৮৬ লাখ ৯০ হাজার ৪৬৫। তাদেরকে আরো ৪ কোটি ১৬ লাখ ৪৭ হাজার ৮৬৮ শেয়ার সংগ্রহ করতে হবে । যার বর্তমান বাজার মূল্য প্রায় ৪৬০ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) গত সপ্তাহে তালিকাভুক্ত কোম্পানীর উদ্যেক্তা পরিচালকদের ২৯ ফেব্রুয়ারী, ২০১২ পর্যন্ত  শেয়ার ধারণ সংক্রান্ত একটি তালিকা গণমাধ্যমে প্রকাশ করে। বিনিয়োগকারীরা ডিএসই’র এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। ঐ তালিকায় ইন্সুরেন্স খাতের ২৭৩ পরিচালকের নাম উল্লেখ করা হয় যাদের শেয়ার এখনো দুই শতাংশের নীচে রয়েছে। শেয়ারনিউজ২৪ডটকম এই ২৭৩ জন পরিচালকের ক্যাটাগরী এবং সর্বশেষ শেয়ার সংগ্রহের উপর হালনাগাদ তথ্য সংগ্রহ করে। এতে দেখা যায়, ঐ ৩৬টি ইন্সুরেন্স কোম্পানীর ২৭৩ জন পরিচালকের মধ্যে ১৭৭ উদ্যেক্তা পরিচালকের শেয়ার এখনো দুই শতাংশের নীচে রয়েছে যাদের সংশ্লিষ্ট ইন্সুরেন্স কোম্পানীর পরিচালক থাকতে হলে অবশ্যই শেয়ার কিনতে হবে। অবশিষ্ট ৯৬ পরিচালক নিরপেক্ষ বা মনোনীত হওয়ায় তাদের শেয়ার ক্রয় করার প্রয়োজন হবেনা। ৩৬টি কোম্পানীর এই ১৭৭ উদ্যেক্তা পরিচালকের শেয়ার ক্রয়/সংগ্রহের সর্বশেষ তথ্যের উপর ভলিউম ভিত্তিক শীর্ষ ১৫টি কোম্পানীর উপর সংক্ষিপ্ত প্রতিবেদন তুলে ধরা হলোঃ

১.    গ্রীনডেল্টা ইন্সুরেন্সঃ গ্রীনডেল্টা ইন্সুরেন্সের দুই শতাংশের নীচে শেয়ার ধারণকারী উদ্যোক্তা পরিচালকের সংখ্যা বর্তমানে ১১। এই ১১ জন উদ্যেক্তা পরিচালকের মোট শেয়ার প্রয়োজন ৮৯ লাখ ৮১ হাজার ২৮০। ২৯ ফেব্রুয়ারী, ২০১২ পর্যন্ত তাদের শেয়ার ছিল মোট ৪৬ লাখ ৭৪ হাজার ৩৬০। এরমধ্যে উদ্যোক্তা পরিচালকরা ক্রয় ও গিফট এর মাধ্যমে ১৫ লাখ ৪০ হাজার ২৪০ শেয়ার সংগ্রহ করেছেন। ফলে তাদের আর ২৭ লাখ ৬৬ হাজার ৬৮০ শেয়ার সংগ্রহ করতে হবে। যার বাজার মূল্য প্রায় ৩৭ কোটি টাকা। উল্লেখ্য, এই কোম্পানীর সম্মিলিত শেয়ারের পরিমাণ বর্তমানে ২৩.৭৪ শতাংশ।   

২.    ডেল্টা লাইফঃ ডেল্টা লাইফের ১১ জন উদ্যোক্তা পরিচালকের শেয়ার দুই শতাংশের নীচে রয়েছে। এই ১১ উদ্যেক্তা পরিচালকের শেয়ার প্রয়োজন ৬ লাখ ৬০ হাজার। তাদের আছে ৪ লাখ ২২ হাজার শেয়ার। উদ্যোক্তা পরিচালকরা ইতিমধ্যে কোন শেয়ার কিনেননি। তাদেরকে ২ লাখ ৩৮ হাজার শেয়ার কিনতে হবে। যার বাজার মুল্য প্রায় ৬৮ কোটি টাকা।

৩.    জনতা ইন্সুরেন্সঃ জনতা ইন্সুরেন্সের ১০ জন উদ্যোক্তা পরিচালকের শেয়ার দুই শতাংশের নীচে রয়েছে। এই ১০ উদ্যেক্তা পরিচালকের শেয়ার প্রয়োজন ৪ লাখ ৮৭ হাজার ৮৭২। তাদের আছে ২ লাখ ৭২ হাজার ২১৭ শেয়ার। তারা ইতিমধ্যে কোন শেয়ার কিনেননি। তাদেরকে ২ লাখ ১৫ হাজার ৬৫৫ শেয়ার কিনতে হবে। যার বাজার মুল্য প্রায় ৬ কোটি টাকা।

৪.    পিপলস ইন্সুরেন্সঃ এই কোম্পানীর ৯ জন উদ্যেক্তা পরিচালকের শেয়ার দুই শতাংশের নীচে রয়েছে। দুই শতাংশ শেয়ার ধারণ করার জন্য এই ৯ উদ্যোক্তা পরিচালকের শেয়ার প্রয়োজন ৮৩ লাখ ১৬ হাজার। তাদের কাছে ২৯ ফেব্রুয়ারী, ২০১২ পর্যন্ত শেয়ার ছিল ৩৪ লাখ ২৬ হাজার ৬৬৭। উদ্যোক্তা পরিচালকরা এরপর কোন শেয়ার কিনেননি। ফলে তাদেরকে ৪৪ লাখ ৮৯ হাজার ৩৩৩ শেয়ারই কিনতে হবে। যার বাজার মূল্য প্রায় সাড়ে ১৮ কোটি টাকা।

৫.     সোনারবাংলা ইন্সুরেন্সঃ এই কোম্পানীর ৯ জন উদ্যোক্তা পরিচালকের শেয়ার দুই শতাংশের নীচে রয়েছে। দুই শতাংশ শেয়ার ধারণ করার জন্য তাদের ৩৬ লাখ ৫৯ হাজার ৪০ শেয়ার প্রয়োজন। তাদের কাছে ২৯ ফেব্রুয়ারী, ২০১২ পর্যন্ত শেয়ার ছিল ২৯ লাখ ৫৮ হাজার ৫৬০। ১লা মার্চ থেকে এ পর্যন্ত এর উদ্যোক্তা পরিচালকরা ৬ লাখ ৩৭ হাজার ২০০ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ফলে তাদেরকে আর মাত্র ৬৩ হাজার ২৮০ শেয়ার কিনতে হবে। যার বাজার মূল্য মাত্র ২৫ লাখ টাকার মত। ইন্সুরেন্স খাতে উদ্যোক্তা পরিচালকদের নির্ধারিত কোটার শেয়ার পূরণের ক্ষেত্রে সোনারবাংলা ইন্সুরেন্স শীর্ষে রয়েছে। এই কোম্পানীর উদ্যোক্তারা সাধুবাদ পাওয়ার যোগ্য।

৬.     ইসলামী ইন্সুরেন্সঃ এই কোম্পানীর ৯ জন উদ্যোক্তা পরিচালকের শেয়ার দুই শতাংশের নীচে রয়েছে। দুই শতাংশ শেয়ার ধারণ করার জন্য তাদের ৩২ লাখ ৪০ হাজার শেয়ার প্রয়োজন। তাদের কাছে শেয়ার আছে ২১ লাখ ৬০ হাজার। তাদেরকে আরো ১০ লাখ ৮০ হাজার শেয়ার কিনতে হবে। যার বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা।  
 
৭.     গ্লোবাল ইন্সুরেন্সঃ এই কোম্পানীর ৭ জন উদ্যোক্তা পরিচালকের শেয়ার এখনো দুই শতাংশের নীচে রয়েছে। দুই শতাংশ শেয়ার ধারণ করার জন্য এই ৭ উদ্যোক্তা পরিচালকের শেয়ার প্রয়োজন ২৭ লাখ ৯৫ হাজার ১০০। তাদের কাছে ২৯ ফেব্রুয়ারী, ২০১২ পর্যন্ত শেয়ার ছিল ৫ লাখ ৪৩ হাজার ১০০। ১লা মার্চ থেকে এ পর্যন্ত এর উদ্যেক্তা পরিচালকরা কোন শেয়ার কিনেননি। তাদেরকে শেয়ার কিনতে হবে ২২ লাখ ৫২ হাজার। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৮ কোটি টাকা।                                             

৮.     মার্কেন্টাইল ইন্সুরেন্সঃ এই কোম্পানীর ৭ জন উদ্যোক্তা পরিচালকের শেয়ার এখনো দুই শতাংশের নীচে রয়েছে। দুই শতাংশ শেয়ার ধারণ করার জন্য এই ৭ উদ্যোক্তা পরিচালকের ৪৮ লাখ ৯৭ হাজার ২০০ শেয়ার প্রয়োজন। তাদের কাছে ২৯ ফেব্রুয়ারী, ২০১২ পর্যন্ত শেয়ার ছিল ৩৪ লাখ ৫০ হাজার ৫৯০। ১লা মার্চ থেকে এ পর্যন্ত এর উদ্যোক্তা পরিচালকরা ২ লাখ ৩৭ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। তাদেরকে আরো শেয়ার কিনতে হবে ১২ লাখ ৯ হাজার ৬১০। যার বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা।                                             

৯.     প্রগতি ইন্সুরেন্সঃ এই কোম্পানীর ৭ জন উদ্যোক্তা পরিচালকের শেয়ার দুই শতাংশের নীচে রয়েছে। দুই শতাংশ শেয়ার ধারণ করার জন্য এই ৭ জন উদ্যোক্তা পরিচালকের  ৬২ লাখ ৬৯ হাজার ২৪২ শেয়ার প্রয়োজন। তাদের কাছে ২৯ ফেব্রুয়ারী, ২০১২ পর্যন্ত শেয়ার ছিল ৩০ লাখ ২৭ হাজার ৬৮০। ১লা মার্চ থেকে এ পর্যন্ত এর একজন উদ্যোক্তা পরিচালক ৬ লাখ ৪৮ হাজার ৫০০ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। এ কোম্পানীর উদ্যোক্তাদের আরো শেয়ার কিনতে হবে ২৫ লাখ ৯৩ হাজার ৬২। যার বাজার মূল্য প্রায় ২৫ কোটি টাকা।                                             

১০.     বিজিআইসিঃ এই কোম্পানীর ৬ জন উদ্যোক্তা পরিচালকের শেয়ার দুই শতাংশের নীচে রয়েছে। দুই শতাংশ শেয়ার ধারণ করার জন্য এই ৬ উদ্যোক্তা পরিচালকের ৬১ লাখ ৭৪ হাজার ৫৪২ শেয়ার প্রয়োজন। তাদের কাছে ২৯ ফেব্রুয়ারী, ২০১২ পর্যন্ত শেয়ার ছিল ৩৪ লাখ ৮৯ হাজার ১৯২। ১লা মার্চ থেকে এ পর্যন্ত এর উদ্যেক্তা পরিচালকরা কোন শেয়ার কিনেননি। ফলে উদ্যোক্তা পরিচালকদের আরো ২৬ লাখ ৮৫ হাজার ৩৫০ শেয়ার কিনতে হবে। যার বাজার মূল্য প্রায় সাড়ে ১২ কোটি টাকা। উল্লেখ্য, বিজিআইসি’র সম্মিলিত শেয়ারের পরিমাণ ১৬.৮২ শতাংশ।                                             

১১.     ইস্টল্যান্ড ইন্সুরেন্সঃ এই কোম্পানীর ৬ জন উদ্যোক্তা পরিচালকের শেয়ার দুই শতাংশের নীচে রয়েছে। দুই শতাংশ শেয়ার ধারণ করার জন্য এই ৬ উদ্যোক্তা পরিচালকের ৪৫ লাখ ৩৮ হাজার ৪৫২ শেয়ার প্রয়োজন। তাদের কাছে ২৯ ফেব্রুয়ারী, ২০১২ পর্যন্ত শেয়ার ছিল ২০ লাখ ৭১ হাজার ৭৩০। ১লা মার্চ থেকে এ পর্যন্ত এই কোম্পানীর একজন উদ্যোক্তা পরিচালক ২০০ শেয়ার কিনেছেন। এই কোম্পানীর ৬ জন উদ্যোক্তা পরিচালককে আরো ২৪ লাখ ৬৬ হাজার ৫২২ শেয়ার কিনতে হবে। যার বাজার মূল্য প্রায় ২৫ কোটি টাকা।                                             

১২.     পপুলার লাইফঃ এই কোম্পানীর ৬ জন উদ্যোক্তা পরিচালকের শেয়ার দুই শতাংশের নীচে রয়েছে। দুই শতাংশ শেয়ার ধারণ করার জন্য এই ৬ উদ্যোক্তা পরিচালকের ২৫ লাখ ১৬ হাজার ৮০০ শেয়ার প্রয়োজন। তাদের কাছে ২৯ ফেব্রুয়ারী, ২০১২ পর্যন্ত শেয়ার ছিল ৮ লাখ ৬৯ হাজার ২৩৪। ১লা মার্চ থেকে এ পর্যন্ত এর উদ্যোক্তা পরিচালকরা কোন শেয়ার কিনেননি। ফলে তাদেরকে ১৬ লাখ ৪৭ হাজার ৫৬৬ শেয়ার কিনতে হবে। যার বাজার মূল্য প্রায় ৫০ কোটি টাকা।                                             


১৩.     ফিনিক্স ইন্সুরেন্সঃ এই কোম্পানীর ৬ জন উদ্যোক্তা পরিচালকের শেয়ার দুই শতাংশের নীচে রয়েছে। দুই শতাংশ শেয়ার ধারণ করার জন্য তাদের ৩৬ লাখ ৮৮ হাজার ৩৭৩ শেয়ার প্রয়োজন। তাদের কাছে শেয়ার ছিল ২০ লাখ ৭৫ হাজার ৩৯৮। উদ্যেক্তা পরিচালকদের মধ্যে একজন পরিচালক ইতিমধ্যে ৩ লাখ ৭৫ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। উদ্যোক্তা পরিচালকদের আরো ১২ লাখ ৩৭ হাজার ৯৭৫ শেয়ার কিনতে হবে। যার বাজার মূল্য প্রায় সাড়ে ১০ কোটি টাকা।      


১৪.     প্রাইম ইন্সুরেন্সঃ এই কোম্পানীর ৬ জন উদ্যোক্তা পরিচালকের শেয়ার দুই শতাংশের নীচে রয়েছে। দুই শতাংশ শেয়ার ধারণ করার জন্য তাদের ৩৩ লাখ ১১ হাজার ৩৫২ শেয়ার প্রয়োজন। তাদের কাছে শেয়ার ছিল ১১ লাখ ৫৪ হাজার ৪০০। উদ্যোক্তা পরিচালকরা ইতিমধ্যে ৫ লাখ ২৩ হাজার ২৫০ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। তাদের আরো শেয়ার প্রয়োজন ১৬ লাখ ৩৩ হাজার ৭০২ শেয়ার কিনতে হবে। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৮ কোটি টাকা।                                             

১৫.     প্রভাতী ইন্সুরেন্সঃ এই কোম্পানীর ৫ জন উদ্যোক্তা পরিচালকের শেয়ার দুই শতাংশের নীচে রয়েছে। দুই শতাংশ শেয়ার ধারণ করার জন্য তাদের ১৬ লাখ ৮০ হাজার শেয়ার প্রয়োজন। তাদের কাছে শেয়ার ছিল ৭ লাখ ৭৬ হাজার। উদ্যোক্তা পরিচালকরা ইতিমধ্যে ১ লাখ ৯৯ হাজার ৫০০ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। তাদের আরো শেয়ার প্রয়োজন ৭ লাখ ৪ হাজার ৫০০ শেয়ার কিনতে হবে। যার বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।                                             
                                  
৩৬টি ইন্সুরেন্স কোম্পানীর ১৭৭ পরিচালকের দুই শতাংশ শেয়ার ধারণ করার জন্য প্রয়োজনীয় শেয়ার, তাদের শেয়ারের সর্বশেষ অবস্থা (২৯ ফেব্রুয়ারী ২০১২ তারিখে ধারণকৃত শেয়ার এবং পরবর্তী সময়ে ক্রয়কৃত ও ঘোষণাকৃত শেয়ার) এবং দুই শতাংশ শেয়ার ধারণ করার জন্য তাদেরকে আরো যে পরিমাণ শেয়ার কিনতে হবে তার পরিমাণ নীচে উল্লেখ করা হলোঃ