রবিবার, ৮ এপ্রিল, ২০১২

আল আরাফাহ ইসলামী ব্যাংকের পাঁচ লাখ শেয়ার কেনার ঘোষণা

শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের অন্যতম পৃষ্ঠপোষক/পরিচালক আলহাজ আবদুল মালেক মোল্লা ওই প্রতিষ্ঠানটির পাঁচ লাখ শেয়ার কেনার ইচ্ছা প্রকাশ করেছেন। আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত খবরে জানা যায়, আলহাজ আবদুল মালেক মোল্লার কাছে বর্তমানে আল আরাফাহ ইসলামী ব্যাংকের মোট এক কোটি সাত লাখ ৯৩ হাজার ৬২৭ শেয়ার আছে। তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বাজারমূল্যে (মার্কেট প্রাইস) স্টক এক্সচেঞ্জের মাধ্যমে আরও পাঁচ লাখ শেয়ার কেনার ইচ্ছা প্রকাশ করেছেন।