শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকি ও বীমা খাতের দুই পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। এরা হলেন – ওয়ান ব্যাংকের পরিচালক ডা. সাহিদা আক্তার ও গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালক সাইদ বদরুল আলম ।
আজ বুধবার ডিএসই ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়।
ওয়েবসাইট সূত্রে আরো জানা গেছে, ওয়ান ব্যাংকের পরিচালক ডা. সাহিদা আক্তার তার হাতে থাকা এ প্রতিষ্ঠানের ৩ লাখ শেয়ার বিক্রি করবেন। বর্তমানে তার কাছে বর্তমানে ১ কোটি ৮২ লাখ ৩১ হাজার ৫০০টি শেয়ার রয়েছে।আজ বুধবার ডিএসই ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়।
গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানির উদ্যেক্তা পরিচালক সাইদ বদরুল আলম ৪০ হাজার শেয়ার বিক্রি করবেন। বর্তমানে তার কাছে ১ কোটি ৪ লাখ ৪০ হাজার শেয়ার রয়েছে।
এ ঘোষণা দেওয়ার পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে তারা এ শেয়ার বিক্রি সম্পন্ন করবেন।