বাংলাদেশ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০১১ সালের ৩১ ডিসেম্বর সময়কাল পর্যন্ত ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত খবরে বলা হয়, প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা আগামী ৩ জুন সকাল ১০ টায় কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট আগামী ২৬ এপ্রিল।
গত বছরের ৩১ ডিসেম্বর সময়কাল পর্যন্ত প্রতিষ্ঠানটির কর পরবর্তী মোট লভ্যাংশ ১৯ কোটি টাকারও বেশি, শেয়ারপ্রতি আয় ০.৩৬ টাকা এবং প্রতি শেয়ারে প্রকৃত সম্পদের মূল্য ১৭.৫৮ টাকা।
রবিবার, ৮ এপ্রিল, ২০১২
বিডি ফিন্যান্সের ১০% শেয়ার লভ্যাংশ ঘোষণা
Posted by Ultra News Update on ১০:৩৪ AM