রবিবার, ৮ এপ্রিল, ২০১২

জিএইচপি ইস্পাত ও পদ্মা ইসলামী লাইফ

পুঁজিবাজারে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং জিএইচপি ইস্পাতকে তালিকাভুক্তির সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আজ ডিএসইর বোর্ড সভায় এ দুটি প্রতিষ্ঠানকে তালিকাভুক্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠান দুুটি বিনিয়োগকারীদের বিও একাউন্টে  শেয়ার পাঠানোর পর তা ডিএসইকে অবহিত করতে হবে।  এরপর ডিএসই কোম্পানি দুটি শেয়ারহোল্ডারদের একাউন্টে শেয়ার পাঠিয়েছি কিনা তা যাচাই করে লেনদেনে সময় জানিয়ে দেবে।

এর আগে প্রতিষ্ঠান দুটি তাদের আইপিও প্রক্রিয়া সম্পন্ন করেছে।